• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মোরেলগঞ্জে লিফলেট বিতরণ

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ২১১ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক রাসেল আল ইসলাম।

রবিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার বারইখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া বাজারে স্থানীয় বিএনপির নেতাকর্মী, ব্যবসায়ী, সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা রাসেল আল ইসলাম। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বারইখালী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রসুল বাবুল, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সহ-সভাপতি মো. শহিদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাষ্টার জাহিদুল ইসলাম, পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাসুম ফকির, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. পলাশ মৃধা, যুবদল নেতা মো. মামুন মোল্লাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তরুন নেতা প্রভাষক রাসেল আল ইসলাম সংক্ষিপ্ত পথসভায় বলেন, ধানের শীষ মার্কার প্রচারণা কার্যক্রম বারইখালী ইউনিয়ন থেকে শুরু হলো। আপনার যার যার ওয়ার্ডের নেতৃবৃন্দরা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট প্রতিটি ঘরে ঘরে গিয়ে আপনারা পৌছে দিবেন। ধানের শীষের মার্কা উন্নয়নের মার্কা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category