• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্যসহ আটক ২৪

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ১৭২ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতী সীমান্ত দিয়ে দালাল চক্রের সহযোগিতায় অবৈধ পথে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্য ও সিএনজিচালকসহ ২৪ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি সদস্যরা। ৬ অক্টোবর সোমবার রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম বিওপির সীমান্ত পিলার ১১১০/এমপি সংলগ্ন গজারীবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই বাংলাদেশের নাগরিক এবং রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং শেরপুর জেলার স্থায়ী বাসিন্দা। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান।

আটককৃতরা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. মজিবুর রহমান (২৫), শাহরিয়ার ইমন (২১), ওয়াহিদ (৩৮), মো. কুরবান আলী (৪৫), মো. মিঠুন আলী (২৭), জয়নুল হোসেন (৩০), ইব্রাহীম (৩৩), আখতারুল (২৯), মো. মাহাবুর (৪৭), মো. শাকিল (২৯), মো. তারিফ (২৭), মো. মামুন (৪০), আসমাউল (১৮) ও ইয়াকুব আলী, রাজশাহী জেলার তৌফিক ওমর (২৩), মো. আকবর (২৯), বিপ্লব হোসেন (১৯) ও নাটোর জেলার মো. রতন আলী (৩৮) এবং সিএনজি চালক শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. জাহাঙ্গীর আলম (৪০), মো. ফারুক (৪০), ইমন (২০) ও সোলাইমান (৪০) এবং মানবপাচারকারী চক্রের সদস্য নালিতাবাড়ী উপজেলার মজনু মিয়া (৩৬) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মিলন হক (৩৫)। এছাড়া মানবপাচারকারী চক্রের প্রধান হোতা নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা গ্রামের মহিদুল ইসলাম (৩০) পলাতক রয়েছে।

বিজিবির প্রেস ব্রিফিং সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধীনস্থ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সোমবার রাত সাড়ে নয়টার দিকে সীমান্ত পিলার ১১১০/এমপি এলাকার গজারী বাগান এলাকায় বিজিবির টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে ৪টি সিএনজিচালিত অটোরিক্সাভর্তি ২৪ জন ব্যক্তিকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ১৪ টি মোবাইল ফোন, একটি হাত ঘড়ি এবং নগদ ৫৪ হাজার টাকা জব্দ করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদকালে জানায়, তারা প্রত্যেকে ৫ হাজার টাকার বিনিময়ে ভারতে যাওয়ার জন্য মফিদুল ইসলাম, মিলন হক ও মজনু মিয়াসহ দালাল চক্রের সাথে লেনদেন করে। অবৈধভাবে অনুপ্রবেশের মাধ্যমে ভারতের চেন্নাই শহরে রাজমিস্ত্রি ও শ্রমিক হিসেবে কাজ করার পরিকল্পনা ছিল তাদের।

এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মেহেদী হাসান জানান, আটককৃত দালালদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী ঝিনাইগাতী থানায় মামলা দায়েরপূর্বক পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আটককৃত বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে পরবর্তী কার্যক্রম গ্রহণ করে থানা পুলিশের নিকট হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category