• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরের নালিতাবাড়ীতে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড ও ফার্মেসিকে জরিমানা

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ২৩২ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে ভুয়া ডাক্তার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে একজনকে কারাদণ্ড এবং একটি ফার্মেসিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার তারাগঞ্জ মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুর রহমান। অভিযানে ভুয়া ডাক্তার হিসেবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অপরাধে মোঃ খোরশেদ আলম (পিতা মৃত মোহাম্মদ আলী, সাং- ছিটপাড়া, নালিতাবাড়ী, শেরপুর) কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে খোরশেদ আলমের পুত্র সালমান সাদিক (২৭) কে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ, শেরপুরের ঔষধ তত্ত্বাবধায়ক মোঃ জাহিদুল ইসলাম এবং নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল।
জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে জানানো হয়—নিজের ও পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করুন। পাশাপাশি ভুয়া ডাক্তার বা অননুমোদিত ফার্মেসির কার্যক্রম দেখলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category