• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

খুলনায় বহিরাগত ও অনিবন্ধনকৃত ইজিবাইক আটক অভিযান শুরু

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ১৯৩ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনা মহানগরীতে যানজট নিরসনের লক্ষ্যে বহিরাগত ও অনিবন্ধনকৃত ব্যাটারি চালিত ইজিবাইক আটক অভিযান শুরু হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ যৌথভাবে আজ রোববার (১৯ অক্টোবর) থেকে এ অভিযান শুরু করে।

অভিযানের প্রথম দিনে নগরীর বিভিন্ন এলাকা থেকে ৩২টি বহিরাগত ও অনিবন্ধনকৃত ইজিবাইক আটক করা হয়। আটককৃত যানগুলো জোড়াগেটস্থ ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়েছে।

কেসিসির পক্ষ থেকে সিনিয়র লাইসেন্স অফিসার মো. মনিরুজ্জামান রহিমের নেতৃত্বে এবং কেএমপির ট্রাফিক ইন্সপেক্টর মো. জহিরুল ইসলাম, টিএসআই মো. রেজাউল করিম, কেসিসির লাইসেন্স অফিসার শেখ মো. দেলওয়ার হোসেন ও খান হাবিবুর রহমানসহ লাইসেন্স ইন্সপেক্টর এবং কেএমপির পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

নগরবাসীর স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে এ অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে কেসিসি ও কেএমপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category