• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

দক্ষিণ কেরানীগঞ্জে দেশীয় রিভলবারসহ শেখ রাসেল পরিষদের সহ-সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৩০ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জে দেশীয় তৈরি সচল রিভলবারসহ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সহ-সম্পাদক মোঃ রাব্বী সরদার (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর দিকনির্দেশনায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।

গত ০৬ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, রাত ৭টা ৪৫ মিনিটে, থানার টহল দল কোন্ডা ইউনিয়নের উত্তর পানগাঁও এলাকার দোকান বাড়ী মোড় নামক স্থানে চেকপোস্ট ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে রাব্বী সরদারকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি লোহার তৈরি দেশীয় সচল রিভলবার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রাব্বী সরদারের পিতা মৃত মোখলেস সরদার, মাতা জরিনা বেগম। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার সিরাজদীখান বাজার এলাকার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে নারায়ণগঞ্জ সদর উপজেলার পূর্ব মুসলিমপাড়া এলাকায় বসবাস করছিলেন।

অভিযানের সময় তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং-১৫, তারিখ: ০৭ নভেম্বর ২০২৫, ধারা: The Arms Act 1878 এর 19A অনুসারে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামিকে গ্রেফতারের অভিযান ও মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বী সরদার স্বীকার করেছে যে, সে গত কয়েক মাস ধরে ঢাকা মেট্রোপলিটন এলাকার (DMP) বিভিন্ন থানায় রাজনৈতিক মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পোস্টার লাগানো ও প্রচারণায় নেতৃত্ব দিয়েছে।

এছাড়া, তার মোবাইল ফোন পরীক্ষা করে দেখা গেছে, সে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করছিল এবং তাদের সহায়তায় রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা করছিল বলে পুলিশের দাবি।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত রাব্বী সরদার ও তার সহযোগীরা ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের পরিচয়ে ফ্যাসিস্ট কার্যকলাপে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, অভিযানের মাধ্যমে অস্ত্র উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনতে চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category