• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার এলাকা হতে ০১টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলিসহ ০২ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৫০ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার এলাকা হতে ০১টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলিসহ ০২ জন আসামী র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৯ জুন ২০২৫ তারিখে র‌্যাব- ১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যর ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে যে, নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার চৌরাস্তা এলাকায় কতিপয় ব্যক্তি আগ্নেয়াস্ত্র সহ অবস্থান করছে।

অদ্য ২৯ জুন ২০২৫ তারিখ আনুমানিক ০৪:১৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত  আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১ (এক) টি বিদেশী পিস্তল, ০১টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলিসহ অস্ত্রধারী সন্ত্রাসী ১। মোঃ তরিকুল হোসেন (২৫), পিতা- তারা মিয়া, সাং- ছোনাপ (ভূলতা), থানা- রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ ও ২। মোঃ সুজন (২৯), পিতা- মোঃ নুরুল ইসলাম @ নিরু মিয়া, সাং- মুড়াপাড়া, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ’দ্বয়কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ সজিব @ সুজন (২৯) এর বিরুদ্ধে ১। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এফআইআর নম্বর- ১০, তারিখ ১০/০৩/২০১২, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ৯(ক), ও ২। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এফআইআর নম্বর- ৬১, তারিখ ২২/০৮/২০১১, ধারা- ১৪০/৪৪৭/৩২০/৩০৭/৩২৬/৩২৪/৩২৫/৩৭৯ পেনাল কোড ১৮৬০ মামলা রয়েছে এবং উল্লেখিত মামলায় সে ইতি পূর্বে গ্রেফতার হয়েছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে নারায়নগঞ্জ জেলার আড়াইহাজারসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজী ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর তাপস কর্মকার ‘চ্যানেল আর’ কে বিষয় নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category