• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ঢাকা কেরানীগঞ্জ মডেল এলাকায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ১ লক্ষ ৮১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ১৬৮ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল এলাকায় র‌্যাবের ভ্রাম্যমান আদালত কর্তৃক ১ লক্ষ ৮১ হাজার টাকা জরিমানা, কসমেটিক্স মালামাল জব্দ এবং সাদিয়া কসমেটিক্স সিলগালা।

সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করে ‘চ্যানেল আর’কে জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাব দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সবধরনের অপরাধীকে আটক করে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতি দমন র‌্যাবের একটি গুরূত্বপূর্ণ ও চলমান অভিযান। র‌্যাবের এই অভিযান দেশের সকল মহলে প্রশংসিত হয়েছে ।

অদ্য ২৯/০৬/২০২২ খ্রিঃ তারিখ সকার ১০:০০ ঘটিকা হতে ১৩:০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব সদর দপ্তরের *নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু হাসান ও র‌্যাব-১০ এর সমন্বয়ে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় ভ্রাম্যমাণ আদালত ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন এলাকায় বিএসটিআই এর অনুমোদন ব্যতীত বিভিন্ন মালামাল বিক্রয়ের অপরাধে ১। মো: শাহ্আলম হাওলাদারকে দোষী সাব্যস্ত করে নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা করে, ২। মোঃ মনির হোসেন সুপার প্যাক তার কারখানা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা’কে নগদ ৮০,০০০/- (আশি হাজার) টাকা জরিমানা করা হয়, ৩। মো: মোল্লা পশ্চিমদি দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা, ঢাকা মেট্রো ল -৪৩-৯১৮২ কে নগদ ১০০০/- (এক হাজার) টাকা জরিমানা করা হয় ও ৪। সাদিয়া কসমেটিক্স বিডি এর মালিক মো: খোরশেদ আলম (অভয়) তার দোকানে অনুমোদন ব্যতীত, মেয়াদ উর্ত্তীন কসমেটিক্স মালামাল রাখায় দোকানটি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক সিলগালা করা হয় এবং Whitening Cream ০১ পিচ, ব্লাক মাস্ক ০১ কার্টুন, পিল অব মাক্স ০১ কার্টুন, গোলাপজল ৬০ পিচ, লরিয়াল হেয়ার স্পা ০১ বস্তা ও গোলাপজল লেবেল ৩০০ পিচ জব্দ করা হয়,

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা বিএসটিআই এর অনুমোদন ব্যতীত ও মেয়াদ উর্ত্তীণ মালামাল বিক্রয় করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category