• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

হবিগঞ্জের নবীগঞ্জে ভোট কেন্দ্রে উশৃঙ্খল আচরণের দায়ে এক লন্ডন প্রবাসীকে ৫ দিনের কারাদন্ড

নবীগঞ্জ প্রতিনিধি: বুলবুল আহমেদ / ২২২ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ভোটগ্রহণ চলাকালে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উশৃঙ্খল আচরণের অভিযোগে গোলাম রসুল রাসেল নামে এক ব্যক্তিকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১টার দিকে তিনি ভোট কেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় দায়িত্বে থাকা সেনাবাহিনীর একটি দল তাকে আটক করেন।

পরে নির্বাচনে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জামাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। দণ্ড কার্যকর করতে তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সে মোস্তফাপুর গ্রামের ও ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আহাদুর রহমান দারাবের পুত্র গোলাম রসুল রাসেল (৫০)।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোনায়েম মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category