• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গলাচিপা-দশমিনায় উস্কানিতে না জড়াতে আহ্বান নুরুল হক নুর-এর

বিশেষ প্রতিনিধি / ১৪০ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি:পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এবং গণঅধিকার পরিষদ-এর সভাপতি নুরুল হক নুর দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি শান্ত ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত প্রায় ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

বার্তায় নুর উল্লেখ করেন, তিনি সবসময় প্রতিহিংসা, সহিংসতা ও বিভাজনের রাজনীতির বিরোধী। গলাচিপা-দশমিনার ট্রাক প্রতীকের সমর্থক, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন—কোনো প্রকার উসকানিতে বিভ্রান্ত না হয়ে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ধৈর্য ও সংযমই সবচেয়ে বড় শক্তি। জনগণের আস্থা ও প্রত্যাশা রক্ষা করতে হলে সংঘাত নয়, সহনশীলতার পথেই এগোতে হবে।

নুর আরও জানান, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই এখন মূল লক্ষ্য। তিনি “ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের গলাচিপা-দশমিনা” গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

শেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করে এলাকার শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category