• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোরেলগঞ্জে নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোড়লগঞ্জ প্রতিনিধি: শেফালী আক্তার রাখি / ১৫৫ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহোযোগিতায় “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

৮ই মার্চ রবিবার বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার এর সভাপতিত্বে
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী সুশান্ত রায়, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু,পৌর মহিলা দলের সভাপতি মাহামুদা খানম মুক্তা,সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আলোচনা করেন।

সভার সভাপতি বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে নারীরা ঘরে ও বাইরে সমানভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি নারীদের এই অবদানকে যথাযথ মর্যাদা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন যে, পারস্পরিক সম্মান ও সহমর্মিতার মাধ্যমে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি নারীদের সামাজিক অবস্থান আরও সুদৃঢ় করতে জ্ঞানচর্চা বৃদ্ধি এবং নিজ নিজ অধিকার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক মোঃ নাজমুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category