• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সিলেটে ১৯ বিজিবির অভিযানে ১ কোটি ১৯ লক্ষ টাকার ভারতীয় জিরা জব্দ

বিশেষ প্রতিনিধি / ১২৪ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি: সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পৃথক দুইটি অভিযানে প্রায় ১ কোটি ১৯ লক্ষ ৩৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও যানবাহন জব্দ করেছে।

শুক্রবার (২০ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৩১৫ থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে কানাইঘাট পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২,২২০ কেজি ভারতীয় জিরা ও একটি ট্রাক জব্দ করা হয়। যার সিজার মূল্য ৭৬ লাখ ৬৪ হাজার টাকা।

এদিকে একই দিন ভোর আনুমানিক ৬টায় জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় গুয়াবাড়ী বিওপি’র আরেকটি টহল দল অভিযান চালিয়ে ২,০৩০ কেজি ভারতীয় জিরা ও একটি ডিআই গাড়ি জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য ৪২ লাখ ৭২ হাজার টাকা।
উভয় অভিযানে জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৩৬ হাজার টাকা।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category