• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কেরাণীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম ও ডাকাতি: আরও ২ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১১৬ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের আরও দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব জানায়, গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর আন্ডারপাস সংলগ্ন একটি চীনা প্রকল্পে ১৫-১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। তারা প্রথমে নিরাপত্তা কর্মীদের মারধর করে বেঁধে ফেলে এবং অস্ত্রের মুখে প্রকল্পে থাকা চীনা নাগরিকদের জিম্মি করে। পরে নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়িসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেয়।

এ সময় ওয়েন জিনহুয়া (৫৫) নামের এক চীনা নাগরিক বাধা দিলে ডাকাতরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাকাতরা ঘটনাস্থলের কয়েকটি সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে।
এ ঘটনায় ১৫-১৬ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় ডাকাতি মামলা (নং-৪৩, তারিখ-১৫/০৪/২০২৬) দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ এপ্রিল বিকেলে রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে মো. লিটন (৩৮) ও মো. ইকবাল হোসেন (৩০) নামে দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, মো. লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা, যার মধ্যে ৬টি ডাকাতির মামলা রয়েছে। এছাড়া মো. ইকবাল হোসেনের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে, যার মধ্যে ৬টি চুরির মামলা।
উল্লেখ্য, এর আগে একই ঘটনায় জড়িত আরও ৫ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছিল র‌্যাব-১০।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। সংস্থাটি জানায়, এ ধরনের নৃশংস অপরাধ দমনে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সবসময় তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category