• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

গদাইপুর ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে জাহানারা খাতুনের দোয়া ও সমর্থন কামনা

মোঃ রাজু আহমেদ পাইকগাছা খুলনা প্রতিনিধি / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মোঃ রাজু আহমেদ পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার ৭ নম্বর গদাইপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন মোছাঃ জাহানারা খাতুন।

তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে থেকে বিভিন্ন সুখ-দুঃখের সময়ে পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে জানান। বিশেষ করে শ্রমজীবী ও অসহায় মানুষের প্রতি তাঁর সহানুভূতি ও সহমর্মিতার কথা তুলে ধরেন তিনি।

মোছাঃ জাহানারা খাতুন বলেন, “জীবনে চলার পথে শ্রমজীবী মানুষসহ এলাকার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। গত পাঁচ বছর সুখে-দুঃখে আপনাদের সঙ্গে ছিলাম। মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছে।”

তিনি আরও বলেন, এলাকার মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনা এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করাই তাঁর অন্যতম লক্ষ্য। আগামী দিনেও সুযোগ পেলে গদাইপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হিসেবে মোছাঃ জাহানারা খাতুন ইতোমধ্যে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি সকলের কাছে তাঁর জন্য দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামী দিনেও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category