• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কেরাণীগঞ্জে পাসপোর্ট অফিসে এসআরবির অভিযান, ৩ জনকে জরিমানা ও একজনের কারাদণ্ড

কেরানীগঞ্জ প্রতিনিধি / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা রদক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের তিন সদস্যকে জরিমানা এবং একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) এসআরবি ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসানের নেতৃত্বে এবং এসআরবি-১০ সদর কোম্পানির সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে রাসেল মোল্লা, মো. রওশন আলী ও মহব্বত আলী নামের তিন ব্যক্তিকে দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে চিহ্নিত করে যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রাসেল মোল্লাকে সাত দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

এসআরবি প্রতিষ্ঠার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক অপরাধ দমন ও প্রতিরোধে কাজ করে যাচ্ছে। সরকারি সেবা জনগণের কাছে সহজলভ্য করা এবং সরকারি দপ্তরগুলোতে দালালদের দৌরাত্ম্য কমানোর লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানে জনসাধারণের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখা এবং দালালদের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category