• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

বিএনপির ৩১ দফার মধ্যে আগামীর বাংলাদেশের রূপরেখা রয়েছে – সাবেক এমপি মাহমুদুল হক রুবেল

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ৩০৯ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধি:
বিএনপির ৩১ দফার মধ্যে আগামীর বাংলাদেশের রূপরেখা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিনবারের এমপি মাহমুদুল হক রুবেল। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই। বিএনপির ৩১ দফা মানেই বাংলাদেশে। ৩১ দফা মানেই গণতন্ত্র। ৩১ দফার মধ্যেই আছে আগামীর বাংলাদেশ। ৯ জুলাই বুধবার বিকেলে শ্রীবরদী উপজেলা বিএনপির উদ্যোগে শ্রীবরদী পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপির সদস্য ও শ্রীবরদী পৌর বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সদ্য সাবেক সাধারণ সম্পাদক শ্রীবরদী পৌর বিএনপি মো. আনিসুজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার পৌর বিএনপি ও সকল ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দগণ অংশগ্রহণ করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র ও শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল হাকিম, জেলা বিএনপির সদস্য ও শ্রীবরদী উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মো. আব্দুর রহিম দুলাল এবং উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন দুলাল।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খায়রুল ইসলাম খোকন, মো. উকিল মিয়া, মো. আহাম্মদ আলী, মো. আব্দুল মালেক, মো. মহিউদ্দিন কমিশনার, মো. জাহিদুল ইসলাম (সোহেল), মো. আঃ হাই মন্ডল, মো. কামরুজ্জামান, মো. শান্ত মিয়া, মো. হাসান হাবিব, মো. মাজহারুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category