একটি গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এর যৌথ স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
২১ সদস্য বিশিষ্ট কমিটিতে এডভোকেট মিজানুর রহমানকে আহ্বায়ক এবং এডভোকেট শরীফুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে এডভোকেট জেসমিন সুলতানা কবিতাকে সিনিয়র যুগ্মআহ্বায়ক এবং এডভোকেট মীর ইকবাল হোসেন বিপ্লব ও এডভোকেট ফয়জুল কবির মোবিনকে যুগ্মআহ্বায়ক করা হয়েছে।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন। এডভোকেট জালাল মোহাম্মদ গাউস, এডভোকেট জালাল উদ্দিন, এডভোকেট আমিনুল ইসলাম রতন, এডভোকেট সাজ্জাদুল হক, এডভোকেট শফীউজ্জামান, এডভোকেট মোশারফ হোসেন, এডভোকেট জসীম উদ্দিন রুবেল, এডভোকেট তানভীর হাসান রানা, এডভোকেট সাজবীন সুলতানা, এডভোকেট মো. আবু সায়েম মজুমদার, এডভোকেট আব্দুল্লাহেল বুখারী, এডভোকেট হাসান উদ্দিন মার্শাল, এডভোকেট আবুল কাশেম আনু, এডভোকেট নাদিরা ইসলাম সুমা, এডভোকেট ফাইজুল ইসলাম রুবেল, এডভোকেট মোহাম্মদ সাগর ও এডভোকেট জুনায়েদ কায়সার বাপ্পি।
উক্ত কমিটির অনুমোদনপত্রে বলা হয়, আহ্বায়ক কমিটিকে অনুমোদনের তারিখ হতে কার্যকরী করা হলো এবং আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সুপারিশ করাহলো।