• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী স্বপন মেম্বার (৪৮) রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ২৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার আসামী স্বপন মেম্বার (৪৮) রাজধানীর যাত্রাবাড়ীতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার।

গত ১০/০৬/২০২৫ তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকার সময় তালাকপ্রাপ্তা ভিকটিম (২৬) এর প্রাক্তন স্বামীর সহিত মামলা হওয়ার সুবাদে ভিকটিমকে সহযোগীতা ও আপোষের কথা বলে আসামী স্বপন মেম্বার (৪৮) ভিকটিমের নিকট হতে ১,৮০,০০০/- টাকা ও তিন ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করে এবং আসামী স্বপন মেম্বার সু-কৌশলে মুন্সীগঞ্জের শ্রীনগর প্রেসকøাব সংলগ্ন একটি বন্ধ ঘরে ভিকটিমকে নিয়ে মারধর করে ও বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে ভিকটিমের পোষাক খুলে স্থিরচিত্র তৈরী করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় এবং ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম উক্ত বিষয়ে আসামী স্বপন মেম্বার এর বাড়িতে বিচার চাইতে গেলে আসামী স্বপন মেম্বার’সহ অপরাপর আসামীগণ তাকে মারধর করে রক্তাক্ত জখম করে ও ভিকটিমকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে বিজ্ঞ আদালতে দুইটি পিটিশন দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ৩৩, তারিখ- ২২/০৬/২০২৫ খ্রি., ধারা- ৩২৩/৩২৪/৩০৭/৪০৬/৪২০/৫০৬/(২)/৩৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ৮(১)৮(২)৮(৩) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এবং  মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার মামলা নং- ৩৫, তারিখ- ২৩/০৬/২০২৫ খ্রি., ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত/২০০৩) এর ৯(১) রুজু হয়। উক্ত মামলা’দ্বয়ের তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

অদ্য ১০/০৭/২০২৫ তারিখ রাত আনুমান ০১.৪৫ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলার পলাতক আসামী স্বপন মেম্বার (৪৮), পিতা- আবুল চৌধুরী, সাং- মথুরাপাড়া কলেজ গেইট, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category