• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি / ২০৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে শেরপুর জেলা যুবদল। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের নিউমার্কেট এলাকা থেকে যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, সদর উপজেলা যুবদলের সভাপতি পারভেজ আহমেদ সহ জেলা যুবদলের হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত এক পথসভায় নেতৃবৃন্দরা বলেন, ‘দেশের মানুষের জানমাল আজ নিরাপদ নয়। সরকারের ব্যর্থতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। অবিলম্বে দেশে অরজগতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category