• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

১৫.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১০৯ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

আনুমানিক চার লক্ষ পঁয়ষাট্টি হাজার টাকা মূল্যমানের ১৫.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার ।

অদ্য ২৬/০৭/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৭.১০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ভাঙ্গা টোল প্লাজা এলাকায় চেক পোস্ট স্থাপন করে নড়াইল এক্সপ্রেস ঢাকা মেট্রো-ব-১২-৩৬০১ নামক বাস থামিয়ে তল্লাশি কালে আনুমানিক ৪,৬৫,০০০/- (চার লক্ষ পঁয়ষাট্টি হাজার) টাকা মূল্যমানের ১৫.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের নাম ১। মো: কামাল খান (৪৬), পিতা- মৃত তফসীর খান ও ২। তাসলিমা বেগম (৩৬), স্বামী- মো: কামাল খান, উভয় সাং- বাহারা খানপাড়া, থানা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ বলে জানা যায়।

সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর শামীম হাসান সরদার জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফাতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় ০৭ (সাত) টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category