নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর আমজাদ খান হত্যা মামলার আসামী ওবায়দুল (৩২) ফরিদপুরের কোতয়ালীতে র্যাব-১০ কর্তৃক গ্রেফতার।
র্যাব-১০ এর সহকারী পরিচালক তাপস কর্মকার জানান, গত ২৩/০৭/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ১৮.৫০ ঘটিকার সময় ভিকটিম মো: আমজাদ খান এর সহিত পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আসামী মো: ওবায়দুল মোল্লা (৩২)’সহ অপরাপর আসামীগণ রাজাবাড়ী জেলার সদর থানার মুচিদহ এলাকায় ভিকটিমের বসতবাড়িতে প্রবেশ করে এবং ভিকটিমকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে। ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে ভিকটিমকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকা জনক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে ভিকটিমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে রাজবাড়ী জেলার সদর থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ২৭, তারিখ- ২৪/০৭/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৫০৬/
তিনি আরও বলেন, গতকাল ১২/০৮/২০২৫ তারিখ রাত আনুমান ২২.০৫ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কি পাইলাম মোড় এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী মো: ওবায়দুল মোল্লা (৩২), পিতা- মো: মেহের মোল্লা, সাং- গাবলা, ইউপি- বসন্তপুর, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।