• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ডাকাতি মামলার ০১ জন আসামি কেরাণীগঞ্জের চুনকুটিয়া হতে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৯৫ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: গত ১০/০৫/২০২৫ তারিখ রাত অনুমান ০৩.১০ ঘটিকায় ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানার টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে শাক্তা ইউনিয়নের পশ্চিশ বামনশুর এলাকায় চেকপোস্ট স্থাপন করে ডাকাতি করার উদ্দেশ্যে ব্যবহৃত ট্রাক থামিয়ে ০৪ জন ডাকাতকে দেশীয় অস্ত্রশস্ত্র’সহ গ্রেফতার করে এবং ৯/১০ জন ডাকাত কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানায় ডাকাতির প্রস্তুতি বিষয়ে মামলা রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, গতকাল ১৬/০৮/২০২৫ তারিখ বিকাল আনুমান ১৬.১০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ডাকাতি মামলার তদন্ত প্রাপ্ত আসামি মো: আকাশ (২৫), পিতা- আ: সামাদ, সাং- চর অভিনগর, থানা- কাউনিয়া, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category