• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

মোরেলগঞ্জ বিএনপির সভাপতি বাবুল, সম্পাদক মেহেদী

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ প্রতিনিধি। / ৩৫৫ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সম্মেলনের দ্বিতীয়ার্ধে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও দুজন সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হন। সম্মেলনে ৫৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল হক বাবুল। ৫৮২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাড. মেহেদী হাসান ইয়াদ। এ ছাড়া ৪৮৯ ভোট পেয়ে ১নং সংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবিনা ইয়াসমিন টুলু ও ৩৮৬ ভোট পেয়ে ২নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফিরোজ শাহ তালুকদার।

এ ছাড়া সভাপতি পদে এফএম শামীম আহসান পেয়েছেন ৩০৯ ভোট ও অধ্যাপক আব্দুল আউয়াল পেয়েছেন ২৪৪ ভোট। সাধারণ সম্পাদক পদে প্রভাষক রাসেল আল ইসলাম পেয়েছেন ৪৬১ ভোট ও মো. আফজাল হোসেন জোমাদ্দার পেয়েছেন ৩৮ ভোট। টানা ১৮ বছর পরে অনুষ্ঠিত কাউন্সিলের দ্বিতীয়ার্ধে ভোট গ্রহন শেষে রাত ৯টায় মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলার নির্বাচন মনিটরিং কমিটির আহ্বায়ক খাদেম নিয়ায়ামুল নাসির আলাপ কাউন্সিল শেষে এ ফলাফল ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category