• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি,বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ৩৮০ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর): কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দল বর্ণাঢ্য র‌্যালী, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের রঘুনাথ বাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

পরে বিএনপি’র কার্যালয়ে সমাবেশ স্থলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আহবায়ক মোঃ মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে ও সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেরপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডাক্তার সনসিলা জেব্রিন প্রিয়াঙ্কা।
সকল নেতাকর্মীদের উজ্জীবিত করতে সবাইকে অবাক করে বৃষ্টিতে ভিজেই মিছেলের অগ্রভাগের স্বশরীরে নেতৃত্ব দেন প্রধান অতিথি ও শেরপুর জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ।

এসময় আরো উপস্থিত ছিলেন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম সানি সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বিএনপি অফিস কার্যালয়ে পাশে ও শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category