• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ফরিদপুরের মধুখালীতে র‌্যাব-১০ এর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার: পাকিস্তানি রিভলভার ও গুলি জব্দ

নিজস্ব প্রতিবেদক / ১৬২ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর জেলার মধুখালী থানার দেলমোহারপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ একটি সফল অভিযান পরিচালনা করে একটি পাকিস্তনি রিভলভার, তিন রাউন্ড তাজা গুলি এবং একটি ব্যবহৃত কার্তুজ কেস উদ্ধার করেছে।

অদ্য ২৩/০৮/২০২৫ তারিখ রাত আনুমানিক ০১.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি চৌকস টিম দেলমোহারপুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-৩, কোম্পানি কমান্ডার, স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।

অভিযানের সময় ইব্রাহীম খান (৬৭) নামের এক ব্যক্তির বাগানের নির্জন ও পরিত্যক্ত অংশে তল্লাশি চালিয়ে এসব অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো দীর্ঘদিন ধরে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করে জানান, আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি সংক্রান্ত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category