নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) এর অভিযানে ২ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৫,০০০ টাকা উদ্ধারসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
২৩ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ বিকেল ৫টা ১০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আড়াকুল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় পশ্চিম দোলেশ্বর এলাকার বাসিন্দা হেলালের ছেলে মো. রাব্বি (২০) কে আটক করে ডিবি পুলিশ।
অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ, ডিবি দক্ষিণ) এর নেতৃত্বে ডিবি (দক্ষিণ), ঢাকা জেলার একটি চৌকস টিম।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা (নং-৬৩, তারিখ-২৪/০৮/২০২৫) রুজু করা হয়েছে। বর্তমানে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।