• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিআর পদ্ধতি কি মানুষ জানে না আগের পদ্ধতিতে নির্বাচন হোক জামালপুরের দেওয়ানগঞ্জে এড. রুহুল কবির রিজভী

আ.ন.ম. লুৎফুর রহমান, জামালপুর প্রতিনিধি / ৩১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

জামালপুর জেলা প্রতিনিধি: বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন. ‘পিআর পদ্ধতি কি, মানুষ সেই বিষয়ে অবগত নয়, আগে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেটাই থাক, কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাইছে, এটা যেন মামা বাড়ীর আবদার, পার্শ্ববর্তী রাষ্ট্র ভরত আমেরিকাতে তো পিআর পদ্ধতি চালু হয়নি, আপনারা কেন চাইছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো আরও বেশী কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।

তিনি বুধবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন. পিআর পদ্ধতি দলের নামে জোর জবর দস্তি করা হচ্ছে, এটাতো কথা ছিলো না, আপনারা যাদের ভোট দিবেন তারা যেন আপনাদের সুখে দুখে পাশে থাকতে পারে। তারা আন্দোলনে কিছু অর্জন করেছে, যার জন্য ষোল টা বিশ্ববিদ্যালয়ে তাদের লোক বসিয়েছেন। তিন বছরে দরিদ্র মানুষ অতি দরিদ্র হয়েছে। অতি দরিদ্র বাড়লে মানুষ মুখ ফিড়িয়ে নিবে, অতিদরিদ্রদের সংখ্যা বাড়ছে, বিএনপি’তে বসন্তের কোকিলের আনাগোনা বেড়েছে, যাদের গত ১৫-২০ বছরে দেখা যায় নাই, এ সমস্ত কোকিলেরা বিএনপি’র নামে অপকর্ম করছে, এসআলম গ্রæপ শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে, আরও দুই হাজার কোটি টাকা দিবে, এ টাকা দিয়ে হাসিনা আবারও ময়ুরের সিংহাসন ফিরে পেতে চান। তার জমিদারী হারিয়ে এখন চক্রান্ত করছে।

কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম রশিদুজ্জামান মিল্লাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন. কেন্দ্রীয় বিএনপি নেতা মোস্তফাজামান সেলিম, বিএনপি’র মিডিয়া সেলের আহব্বায়ক অধ্যাপক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবীদ শাহ্ মোহাম্মদ মনিরুর রহমান, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ব্যারিস্টার শাহাদত বিন শোভন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহজাহান শাওন, হাবিবুল বাসার, সাজিদ হাসান, জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবিব তালুকদার শামীম, সাধারণ সম্পাদক এড. শাহ ওয়ারেছ আলী মামুন, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক হোসেন সদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শ্যামল চন্দ, স্বপন কুমার দাস, জাহাঙ্গীর আলম লাভলু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, তথ্য ও ব্যবস্থাপনা সম্পাদক শফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, সহ সভাপতি সাদেক আকতার নেওয়াজী টফি, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category