• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কেরানীগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডাকাত ও মাদক ব্যবসায়ীসহ ১০ জন গ্রেফতার

কেরানীগঞ্জ প্রতিনিধি / ১২৭ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

কেরানীগঞ্জ প্রতিনিধি:ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) কর্তৃক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জন ডাকাত এবং পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ পুড়িয়া হেরোইনসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সর্বমোট ১০ জনকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশের নেতৃত্বে টানা অভিযান

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ), ডিবি (দক্ষিণ) এর নেতৃত্বে চৌকস ডিবি টিম ২ সেপ্টেম্বর রাতভর দক্ষিণ কেরানীগঞ্জে এ অভিযান পরিচালনা করে।

ঝিলমিলে ডাকাত চক্র ধরা
রাত ১১টা ৩০ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার করা হয়—

১। আবু তালেব (২৪), কুমিল্লা
২। আশরাফুল মিয়া (১৯), ময়মনসিংহ
৩। মোঃ জুয়েল (২৫), শরীয়তপুর
৪। মোঃ রাকাত হোসেন শেখ ওরফে সাহাল (২২), মুন্সীগঞ্জ
৫। মোঃ রাবু (২১), মাদারীপুর
৬। মোঃ রাসেল হাওলাদার (২৬), পটুয়াখালী

তাদের দখল থেকে উদ্ধার করা হয়—
০১টি চাইনিজ কুড়াল
০৩টি সুইচ গিয়ার
০১টি লোহার রড
০১টি পাটের রশি
০১টি টর্চ লাইট

ইয়াবা ও হেরোইনসহ চার মাদক ব্যবসায়ী আটক

একই রাতে পৃথক দুটি অভিযানে গ্রেফতার করা হয় আরও ৪ মাদক ব্যবসায়ীকে।
শুভাঢ্যা এলাকা থেকে
মোঃ জাবেদ @ ল্যাংড়া জাবেদ (৫৩), ৫০ পিস ইয়াবাসহ
মোঃ সাদ্দাম হোসেন (৩৫), ৫০ পিস ইয়াবাসহ

আগানগর এলাকা থেকে
মোঃ চাঁন মিয়া ওরফে চান্দু (৩৬), ৪০ পুড়িয়া হেরোইনসহ
মোঃ লালন (২০), ৬০ পুড়িয়া হেরোইন।

সিডিএমএস তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন মামলা রয়েছে।

আবু তালেব ও আশরাফুল মিয়া: হত্যা মামলা,মোঃ জুয়েল: মাদক মামলা,ল্যাংড়া জাবেদ: ২টি মাদক মামলা, চাঁন মিয়া: হত্যা মামলা,লালন: হত্যা চেষ্টা মামলা

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে—

মামলা নং-১০, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড (ডাকাতির প্রস্তুতি) মামলা নং-০৯, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ধারা ৩৬(১) সারণি ১০(ক) মামলা নং-০৮, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ধারা ৩৬(১) সারণি ৮(খ)

ঢাকা জেলা ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category