• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ধর্ষণ মামলার আসামি চিকু মিয়া গাজীপুর থেকে গ্রেফতার

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ৩২৫ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি:শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গনইভরুয়া পাড়া গ্রামের আলোচিত শিশু ধর্ষণচেষ্টা মামলার একমাত্র আসামি মোঃ সৈয়দ আলী ওরফে চিকু মিয়া (৬০) কে ৬ সেপ্টেম্বর শনিবার ভোর ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন এলাকার বোর্ড বাজার লুনা গার্মেন্টসের সম্মুখ থেকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ। শেরপুর জেলার পুলিশ সুপার আমিরুল ইসলাম এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত সৈয়দ আলী ওরফে চিকু মিয়া শেরপুর জেলার সদর উপজেলার গনইভরুয়া পাড়া গ্রামের মৃত জিন্নত আলীর ছেলে।

শেরপুর সদর থানায় শনিবার বিকেল ৩টায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুবায়দুল আলম এক সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বলেন, সদর উপজেলার গনই ভরুয়াপাড়া গ্রামের দরিদ্র পরিবারের এক শিশু কন্যা (৭) কে গত ২৬ আগস্ট মঙ্গলবার সকালে একই গ্রামের প্রতিবেশী সৈয়দ আলী ওরফে চিকু মিয়া তাকে ফুসলিয়ে ও প্রলোভন দিয়ে তার বশতঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে গেলে পাষন্ড সৈয়দ আলী ওরফে চিকু মিয়া পালিয়ে যায়। এঘটনায় ভূক্ত ভোগী শিশুটির বড় ভাই মেহেদী হাসান বাদী হয়ে এঘটনায় চিহ্নিত সৈয়দ আলী ওরফে চিকু মিয়াকে একমাত্র আসামী করে গত ২৮ আগস্ট শেরপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৪৭।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আশরাফ আলী সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই সৈয়দ আলী ওরফে চিকু মিয়া গ্রেফতার এড়াতে পলাতক থাকার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে শনিবার ভোরে তাকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ তাকে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category