স্টাফ রিপোর্টার:ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী রিভলবারসহ দুই আসামীকে গ্রেফতার করেছে।
গত ০৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত অনুমান ১১টা ৩০ মিনিটে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের হিজলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
১। পলাশ গাজী (৩০), পিতা-রহমান গাজী, মাতা-মুক্তা বেগম, সাং-কাশেমাবাদ, ইউনিয়ন-শাক্তা।
২। সাব্বির (২২), পিতা-মোঃ শাফি, মাতা-ডলি আক্তার, সাং-শহিদ নগর বাঁশপট্টি, ইউনিয়ন-তারানগর।
এসময় তাদের হেফাজত থেকে ০১টি বিদেশী রিভলবার ও ০১টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা নং-১৯, তারিখ-১০/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইন-১৯(এ) রুজু করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযানে অস্ত্র উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”