• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেরপুরের কৃতী সন্তান ৩৩ বছর পর ইতিহাস গড়লেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৮৮ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনে দীর্ঘ ৩৩ বছর পর ইতিহাসের নতুন দিগন্ত উন্মোচন করলেন শেরপুরের গর্ব অনূর্ধ্ব ২৩ ফুটবল দলের খেলোয়াড়, আর্জেন্টিনার সহ বিভিন্ন দেশের খেলে বিজয় ছিনিয়ে নিয়া লড়াকু অন্যতম সেরা খেলোয়াড় ইতিমধ্যে জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়ার মোঃ মাহমুদুল হাসান কিরন। বাংলা বিভাগের ৪৮ ব্যাচের এই শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ৫,৭৭৮ ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন।

বর্তমানে বিশেষ খেলার জন্য কিরন মালয়েশিয়ায় অবস্থান করছেন। তবুও তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষত শেরপুরের শিক্ষার্থীরা, প্রাণপণ প্রচারণা চালান তার পক্ষে। শুধু তাই নয়, কিরনের সম্মানার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও নিজস্ব প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে কোনো প্রার্থী দেয়নি।

এই বিজয়ে শেরপুরে আনন্দের জোয়ার বইছে। পরিবার, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা একে শেরপুরের জন্য গৌরবময় অর্জন হিসেবে দেখছেন। কিরনের বাবা-মা আবেগাপ্লুত হয়ে বলেন, “আমাদের ছেলের সাফল্য শুধু আমাদের পরিবারের নয়, এটি সমগ্র শেরপুরবাসীর গর্ব।”

অন্যদিকে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ কিরনের এই জয়কে “ক্রীড়া ও মেধার সম্মিলিত বিজয়” হিসেবে অভিহিত করেছেন। তাদের ভাষায়, মাঠে যেমন কিরন দেশের মুখ উজ্জ্বল করেছেন, তেমনি নির্বাচনে তিনি শিক্ষার্থীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

দীর্ঘ ৩৩ বছর পরের নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়ী হয়ে কিরন আজ প্রমাণ করলেন—একজন খেলোয়াড় শুধু মাঠেই নয়, শিক্ষার্থী সমাজের নেতৃত্বেও হতে পারেন অনন্য অনুপ্রেরণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category