• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

শেরপুর সীমান্তে বিজিবির অভিযান: ৪০ লাখ টাকার ভারতীয় পণ্য ও পিকআপ আটক

সুলতানা আহমেদ ময়না বিশেষ প্রতিনিধি শেরপুর। / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান আহমেদ ময়না (শেরপুর): শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে রাতভর অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, শেরপুরের সীমান্তঘেঁষা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নামছাপাড়া ও ডুমনিকুড়া এবং ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা চলছিল। এ সময় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানসহ বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে— ভারতীয় মদ ৩৮৮ বোতল, ওরিও বিস্কুট ২১৬০ প্যাকেট, ফুচকা ৮০ প্যাকেট, নেভিয়া সফট ক্রিম ২৮৩০ পিস, কম্বল ৮টি এবং জিলেট ব্লেড ১ লাখ ২০ হাজার পিস। সেইসাথে চোরাচালানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পণ্য ও গাড়ি রেখে পালিয়ে যায়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category