• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীর নির্মম হামলায় ইউপি সদস্যপুত্র আহত, থানায় লিখিত অভিযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি / ৭০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

দক্ষিণ কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পশ্চিমদী এলাকায় ভয়াবহ ছিনতাইয়ে গুরুতর আহত হয়েছেন স্থানীয় ইউপি সদস্য ইউসুফ আলীর ছেলে মোঃ রাসেল (৪৫)। তিনি ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা অতর্কিতভাবে তার পথরোধ করে হামলা চালায়। অভিযুক্তরা হলেন—উসমান মোল্লার ছেলে আকাশ মোল্লা (৩০), হাকিম মিয়ার ছেলে সিয়াম (২৩)সহ আরও কয়েকজন। তারা রাসেল মিয়াকে ঘেরাও করে পকেটে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, ছিনতাইকারীরা প্রথমে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন অংশে জখম করে। এক পর্যায়ে একজন হামলাকারী ধারালো চাকু দিয়ে পেটের দিকে আঘাত করতে উদ্যত হন—আঘাতটি ছিল হত্যার উদ্দেশ্যে। তবে ভাগ্যক্রমে রাসেল মিয়া সরে যাওয়ার ফলে চাকুটির আঘাত পায়ের দিকে লেগে যায়; তা সত্ত্বেও তিনি গুরুতর আহত হন এবং শেষ পর্যন্ত পকেট থেকে জোরপূর্বক ১৫,০০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। আহত রাসেলকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীসহ তাঁর পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, “লিখিত অভিযোগ প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে; ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল ও গন্যমান্য ব্যক্তিবর্গ ক্ষোভ প্রকাশ করে বলেন, এলাকায় সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনা দিন দিন বাড়ছে; দায়ীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category