• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে প্রচারনার শীর্ষে শফিকুল ইসলাম

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান / ৩৭২ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

আ.ন.ম. লুৎফুর রহমান: শেরপুর সদর-১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী মোঃ শফিকুল ইসলাম মাসুদ, তৃণমুল পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষস্থানে রয়েছেন বলে সরেজমিন ঘুরে জানা গেছে। শেরপুর-১ আসনের পৌর শহর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডে বিএনপি’র দলীয় কার্যালয় ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মোঃ শফিকুল ইসলাম মাসুদ প্রতিনিয়ত রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফার লিফলেট বিতরণসহ মতবিনিময় সভা, পথসভাসহ ভোটাদের ধারে ধারে কুশল বিনিময়ের মধ্যদিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করে যাচ্ছেন। সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন-ওয়ার্ডের দলীয় নেতাকর্মী ও তৃণমূল নেতাকর্মীগন জানান, মোঃ শফিকুল ইসলাম মাসুদ একজন সৎ ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের একমাত্র দাবীদার। শফিকুল ইসলাম মাসুদ রাজপথ থেকে উঠে আসা একজন রাজনীতিবিদ। তিনি বিগত স্বৈরাচার সরকারের আমলে ব্যাপকভাবে লাঞ্চিত হয়ে ক্রস-ফায়ার’র, জেল-জুলুম, হামলা-মামলা তালিকা থাকার মতো বহু ভোগান্তি সহ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মতো মহৎ দলকে প্রাধান্য দিয়ে শেরপুর জেলা শাখার বিএনপির অঙ্গ সংগঠন’র সকল নেতাকর্মীদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে তীল তীল করে এখনো পর্যন্ত জীবন সংগ্রামের মধ্যদিয়ে ধরে রেখেছেন।

তৃণমুল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের দাবী, যার খেয়ালবার প্রতিনিয়ত দৃশ্যমান রয়েছে আমরা ত্রয়োশদ নির্বাচনে এমন একজন নেতাকে দেখতে চাই, যে নেতা রোদ-বৃষ্টি উপেক্ষা করে তৃণমুল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন শফিকুল ইসলাম মাসুদ ভাই।
তাই আমরা শেরপুর সদরবাসী এবারের নির্বাচনে শেরপুর সদর-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম মাসুদকে এমপি প্রার্থী হিসাবে ও ধানের শীষ প্রতীকে ত্রশোদশ নির্বাচনে সব্বোর্চ শ্রম ত্যাগ’র বিনিময়ে শেরপুর জেলা বিএনপির শক্তিকে আরো দৃঢ় করার লক্ষে শফিকুল ইসলাম মাসুদ’র কোনো বিকল্প নেই।

সরেজমিন ঘুরে আরো জানা যায়, বর্তমানে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্নভাবে চাঁদা উত্তোলন করে যাচ্ছে, যারা ফ্যাসিবাদ আ’লীগের দোসরদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করছে, শেরপুর জেলা ও সদরবাসী তাদেরকে চিহ্নিত করে রেখেছে। এবার শেরপুর সদর আসনের বিএনপি’র সৎ-স্বচ্ছ, নিষ্ঠাবান ও যোগ্য রাজনীতিবিদ নেতাকর্মীগন ওইসব হাইব্রিড নেতাকর্মীদের প্রত্যাক্ষান করে তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
বর্তমানে বাংলাদেশের সকল মানুষ রাজনীতি বুঝে-জানে ভোটাররা তাদের হিতাহিত জ্ঞান’র মাধ্যমে পরিপূর্ণভাবে সজাগ রয়েছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে তৃণমুল নেতাকর্মীদের দাবী এবারের নির্বাচনে শেরপুর সদর-১ আসন’র দলীয় মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম মাসুদকে প্রত্যাক্ষান করে যদি অন্য কাউকে দেওয়া হয় তাহলে এবারো শেরপুর সদর আসনটি বিএনপির হাতছাড়া হওয়ার সম্ভাবনা শতভাগ রয়েছে।

অপরদিকে পৌর শহর, ইউনিয়ন’র প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি গ্রাম-গঞ্জে, প্রতিটি মহল্লায় ও চা-পানের দোকানে ঘুরে জানা যায়, শফিকুল ইসলাম মাসুদ সদরবাসীর হৃদয়ে স্থান পেয়েছে। সদরবাসীর প্রকাশ্যে মুখে মুখে সমালোচনায় উঠে আসে শফিকুল ইসলাম মাসুদ ব্যতিত অন্য কোন ব্যক্তিকে ধানের শীষ মনোনয়ন দিলে প্রতিবারের মতো এবারও শেরপুর সদর আসন হারাবে বিএনপি।

মোঃ শফিকুল ইসলাম মাসদু’র রাজনীতি পরিচিতি। বিএনপি রাজনীতি জীবনের তাহার পদ-পদবীতে তিনি সাবেক সহ-সাধারণ সম্পাদক শেরপুর জেলা ছাত্রদল, সাবেক সভাপতি শেরপুর সদর উপজেলা ছাত্রদল, সাবেক যুগ্ম-আহŸায়ক শেরপুর সদর উপজেলা বিএনপি, সাবেক সভাপতি শেরপুর জেলা ছাত্রদল, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেরপুর জেলা বিএনপি, সাবেক আহŸায়ক শেরপুর জেলা যুবদল, সভাপতি শেরপুর জেলা যুবদল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেরপুর জেলা বিএনপি, যুগ্ম-আহŸায়ক, নবগঠিত আহŸায়ক কমিটি, শেরপুর জেলা বিএনপি’র রাজনীতিতে দক্ষ সাথে দায়িত্ব পালন করে আসছেন। শফিকুল ইসলাম মাসুদ সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহন করেন। তিনি ১০ নং চরপ²ীমারী ইউনিয়ন’র সাতপাকিয়া গ্রামের মরহুম আব্দুল লতিফ চেয়ারম্যান’র জেষ্ঠ পুত্র।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে বাস্তবায়নে রূপান্তরিত হবে। দেশের যুব সমাজের কর্মস্থান বৃদ্ধি পাবে, মানুষের খাদ্যদ্রব্য স্বয়ংসম্পূর্নতায় আসবে, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা খাতের উন্নয়ন, বিদ্যুৎ খাতের উন্নয়নসহ সকল প্রকার উন্নয়ন সূচকে বাংলাদেশ বিশ্বের অনেক দেশকে পিছনে ফেলে বিশ্ববাসীকে তাঁক লাগিয়ে দিবে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’র আর্দশে বিএনপি দল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্বের ২য় নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানবতার ‘মা’। দেশের প্রতি ভালবাসা দেশের প্রতিটি মানুষকে সন্তানের মতো আঁচলে ঢেকে রেখে এখনো পর্যন্ত যার ভালবাসা মানুষের হৃদয় শান্ত করছে, যে ‘মা’ অনেক লাঞ্চনায়, অবহেলায় দিনে পর দিন মিথ্যা মামলা জেল-জুলুম, অন্যায়-অত্যাচার সহ্য করে বাংলার সন্তানদের ফেলে পালিয়ে বিদেশ পাড়ি জমায় নি। সেই ‘মা’ প্রতিটি মুহুর্তে বাংলার মানুষের কথা চিন্তা করেছেন সেইসাথে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য ছেলে তারুণ্যের অহংকার তারেক জিয়া কেউ মিথ্যা মামলা দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করেন বিগত স্বৈরাচারী আ’লীগ সরকার।

তাই বলতে চাই, ১৯৭১’র স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান’র নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একদল স্বার্থন্বেষী ফ্যাসিবাদ লড়াকু ব্যক্তিগণ দেশকে রসাতলে নিতে নিতে বাংলার মানুষকে এক কলঙ্কিত অধ্যায়ে নিয়ে গিয়েছিল। কিন্তু ৫ আগষ্ট বিল্পবী ছাত্রজনতার রক্তের বিনিময়ে কঠোর আন্দোলনে দেশ আবারও স্বাধীন হয়। যার নেতৃত্ব দেন তারুণ্যের অহংকার তারেক রহমান। তিনি দেশ পরিচালনা করার জন্য একজন সৎ, শান্ত, সূ² রাজানীতিবিদ, দেশের উন্নয়ন’র অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে তারেক জিয়ার বিকল্প নেই। আগামী ত্রয়োশদ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি শেরপুর সদর আসনে যাকে মনোনয়ন দিবে আমরা দলের কল্যাণে তাঁকেই নির্বাচিত করবো।

একপ্রশ্নত্তোরে শফিকুল ইসলাম মাসুদ বলেন, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমা’র আদর্শ বুকে লালন করে আমি ছাত্রদল’র রাজনীতি দিয়ে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শেরপুর জেলা যুগ্ম-আহŸায়ক’র দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি।
আমি ইতি পূর্বে শেরপুর সদর-১ আসন’র এমপি প্রার্থী ছিলাম। কিন্তু আমাকে দেওয়া হয়নি। এবারের ত্রয়োশদ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর আসনের তৃণমুল নেতাকর্মী ও দলের ধারাবাহিকতা সু-দৃঢ় করার লক্ষে তৃণমুল নেতাকর্মীগণ আমাকে নির্বাচনের মাঠে নামিয়েছেন। তৃণমূল নেতাকর্মীগণ তাদের যোগ্য নেতৃত্বে বিশ্বাসী। তৃণমুল নেতাকর্মী নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি, দোকান-পাট, রাস্তা-ঘাট, বাজারে বন্দরে বের হলে বুঝতে পারি সদর আসনের সত্যিকারের একজন সৎ, নিষ্ঠাবান ব্যক্তি প্রয়োজন ও হিতাহিত মানুষের পাশে একজন যোগ্য নেতৃত্বের কমতি রয়েছে তাই আমি শেরপুর সদর-১ আসনের সত্যিকারের মানুষ হয়ে মানুষের কল্যাণে কাজ করার লক্ষে নির্বাচনের মাঠে নেমে ভোটারদের ধারে ধারে ঘুরছি। যদি মানব কল্যাণে সুযোগ পাই শেরপুর সদর আসন উন্নয়কল্পে একটি আধুনিক আসন শেরপুর সদরবাসীর নিটক উৎস্বর্গ করতে পারবো।

আওয়ামী লীগ ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করে লুটপাটে মত্ত ছিল। বিএনপি সরকার গঠন করলে সারাদেশে উন্নয়ন কর্মকান্ড ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। শেরপুর সদরবাসী তাদের কাঙ্খিত উন্নয়ন থেকে কখনই বঞ্চিত হবে না। তাই আগামী দিনে সদরবাসীর ভাগ্য উন্নয়নকল্পে সৎ, সাহসী ও ত্যাগী নেতৃত্বের মাঝে ধানের শীষ প্রতীকের দায়িত্ব দিলে সদরবাসীর ভাগ্যন্নোয়নে নতুন দিগন্তের সুচনা হবে বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদরবাসীর ভাগ্যন্নোয়নে কাজ করার উদ্দেশ্যে আমি একজন বিএনপির কর্মী হয়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ধানের শীষ প্রতীক’র বিজয় নিশ্চিত করার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমিও ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশি। বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ যেভাবে আমার পাশে রয়েছে আগামী দিনগুলোতেও যদি আপনারা আমার পাশে থাকেন, আমি মনে করি আমাদের প্রাণপ্রিয় কেন্দ্রীয় নেতাগণ তৃণমূল নেতাকর্মীদের চাওয়া ব্যক্তিকেই মূল্যায়ন করবেন। আমি যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারি তাহলে সদরবাসীর ভাগ্যন্নোয়ন রাস্তা-ঘাটসহ অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ। বিভিন্ন মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে শেরপুর জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহŸায়ক তৃণমূল নেতাকর্মীদের কান্ডারী শফিকুল ইসলাম মাসুদ ব্যাপক শ্রম’র মাধ্যমে এখনো প্রচারনায় শীর্ষ স্থানে রয়েছেন। সরেজমিনে তার পাল্লা ব্যাপক আকারে বৃদ্ধির দৃশ্যটা বিদ্যমান।

শেরপুর সদর আসনের জনগণকে নিয়ে সবসময়ই যার চিন্তা চেতনা তৃণমুলের আস্থাবাজন ও কান্ডারী, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একমাত্র কর্ণধার শেরপুর সদর উপজেলার কৃতী সন্তান সদরবাসী গর্ব, তৃণমুলকর্মীদের অহংকার যার অবদান প্রত্যেকটি স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, গীর্জা, গরীব ছাত্র-ছাত্রীসহ ঝড়েপড়া ও রোগাক্রান্ত নেতাকর্মীদের ভাগ্যন্নোয়নে সব সময় পাশে নিয়োজিত রয়েছেন শফিকুল ইসলাম মাসুদ। যেন ধরণীর ধূলি-লিপ্ত মানুষের জন্য যার হৃদয়ে রয়েছে অনুপ্রেরনা সদরবাসীর প্রাণের মানুষ, বিএনপির মনোনয়ন প্রত্যাশী, শেরপুর সদর-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাঙ্খিত প্রার্থী ও তৃণমূল পর্যায়ের কর্মীদের নিকট প্রচারনায় শীর্ষেস্থানে রয়েছেন শফিকুল ইসলাম মাসুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category