• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও কর্মবিরতি

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২১৭ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

কাওসার হোসেন মামুন (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। সকালে জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেসক্লাব ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। এতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার সংবাদকর্মীরা অংশ নেন।

এ সময়ে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে জেলায় সাংবাদিকরা সংবাদ সংগ্রহের সময় হামলা ও হেনস্থার শিকার হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় অপ-প্রচার ও ট্রলের মাধ্যমে প্রচারিত সংবাদকে ভিন্নখাতে প্রবাহিত করছে কতিপয় উশৃংখল মানসিকতার কিছু দুষ্কৃতিকারী। অবিলম্বে প্রশাসনের কাছে পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে জেলায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোরও দাবি জানিয়েছেন।

এ সময় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ ভুক্তভোগী সাংবাদিকরা বক্তব্য রাখেন।

পরে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক ঘন্টার কর্মবিরতি পালন শেষ প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি তুলে দেন জেলা প্রশাসকের হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category