• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান / ৩৬৪ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আ.ন.ম.লুৎফুর রহমান:সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ অক্টোবর সকালে জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জামালপুরের আয়োজনে শহরের ফৌজদারি মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

জামালপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহেল কাফির সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর জেলা প্রেসক্লাব’র সভাপতি ফজলে এলাহী মাকাম, রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের সহ-সভাপতি সাবেক যুব প্রধান মাহাবুবুর রহমান জিলানীসহ আরো অনেকে।

এ সময় বক্তারা ভূমিকম্প, অগ্নিকান্ড ও বজ্রপাত বন্যাসহ নানা দুর্যোগে আতঙ্কিত না হয়ে দুর্যোগের মোকাবিলার জন্য বিশেষ প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের মাধ্যমে দুর্যোগ মোকাবেলায় সাহসিকতার সাথে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category