• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মাধবপুরে মোবাইল কোর্টে পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ ইফাজ খাঁ মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি / ১৫১ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

মোঃ ইফাজ খাঁ (মাধবপুর):হবিগঞ্জের মাধবপুরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মাধবপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে আলিফ লাম বেকারিকে ৫ হাজার টাকা, বন্ধন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা, মেসার্স পাল ব্রাদার্সকে ১০ হাজার টাকা, কুসুমকলি বেকারিকে ৫ হাজার টাকা এবং কৃষ্ণ পাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে বিএসটিআই সিলেটের কর্মকর্তাবৃন্দ এবং মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে বাজারে নিয়মশৃঙ্খলা বজায় রাখা, ওজন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকার জন্য স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা তাঁর উদ্যোগের প্রশংসা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category