• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

খুলনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ১২০ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনা নগরীর খালিশপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গোয়ালখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো—নয়াবাটি টুটুলের মোড় এলাকার পলাশ বেপারীর মেয়ে আমেনা খাতুন (৮) এবং একই এলাকার আজিজুলের মেয়ে মোমিতা খাতুন (৮)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের বালির পুকুরে গোসল করতে যায় তারা। আধাঘণ্টা পর স্থানীয়রা পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখেন। কিছুক্ষণ পর আরও একটি মরদেহ ভেসে ওঠে। পরে দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য, শিশু দুজনের কেউই সাঁতার জানত না।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী এ প্রতিবেদককে জানান, দুজনেই স্থানীয় নয়াবাটি জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category