• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ঝটিকা মিছিল থেকে আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৫২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার মাধাইয়া থেকে খাদঘর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। দলের ১৩ নেতাকর্মীকে থানা পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এ ঝটিকা মিছিলের পর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝটিকা মিছিলের ৪৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, ব্যানারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টারের ছবি ব্যবহৃত হয়েছে। আওয়ামী লীগের ব্যানার হাতে নেতাকর্মীরা মহাসড়কে হেঁটে স্লোগান দিচ্ছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন দেবিদ্বার পৌর এলাকার দক্ষিন ভিংলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে যুবলীগ নেতা মো. আল আমিন (৪২), দুলাল মিয়ার ছেলে মো. সৃজান (১৮), মো. তাজুল ইসলামের ছেলে মো. সফিকুল ইসলাম (২৩), আবুল হোসেনের ছেলে মো. বিল্লাল হোসেন (৪৪), উপজেলার গুনাইঘর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মো. জালাল (২৮), ওয়াহেদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে আল আমিন সরকার (৩৮), বুড়িরপাড় গ্রামের মৃত মোহর আলী ছেলে হরমুজ মুহুরী (৫০), আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (৫৪), সাবেরপুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার ছেলে গোলাম কিবরিয়া (২২), বরাট গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. সুজন (২৬), পদ্মকোট গ্রামের মজিবুর রহমানের ছেলে জামাল হোসেন (৪৭), মৃত মনছুর আলী ছেলে আবুল কালাম ভোলা (৪০) এবং বক্রিকান্দি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মোঃ রেজাউল করিম (২৭)। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের কুমিল্লার আদালতে পাঠানোর সম্ভাবনা রয়েছে।

দেবিদ্বার থানার ওসি সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, আটককৃতদের মধ্যে অনেকে অন্য মামলার আসামি রয়েছে এবং শুক্রবারের ঘটনায় নতুন একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category