• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

খুলনায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের কঠোর নজরদারি

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনা ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং অনিয়ম রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নয়টি টিম বুধবার (২৬ নভেম্বর) পৃথক অভিযান পরিচালনা করেছে। এ সময় বাজারদর যাচাই, ক্রয় ভাউচার পরীক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

তদারকিকালে ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়—সরকারি মূল্যের বেশি দাম নিলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দিনব্যাপী এই অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন জেলায় মোট ১৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে ফুলতলা উপজেলার বেলতলা বাজারে অভিযান চালিয়ে মনিবাবু ফুড-কে অবৈধভাবে পণ্য প্রস্তুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে বিনয় চানাচুর-কে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডুমুরিয়ায় সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব বিশ্বাস ফার্মেসি-কে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ২ হাজার টাকা এবং গাজী ট্রেডার্স-কে ৩ হাজার টাকা ও সরকার ট্রেডার্স-কে ৫ হাজার টাকা জরিমানা করেন।

জনস্বার্থে বাজার তদারকি অব্যাহত থাকবে জানিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বলেন, “যে কোনো ধরনের অনিয়ম, বাড়তি মূল্য আদায় বা ভোক্তার অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category