• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

দক্ষিণ কেরানীগঞ্জে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় বিস্ফোরণ, পুলিশ সুপার মিজানুর রহমানের ব্রিফিং, মাদ্রাসা পরিচালকসহ আহত ৩

কেরানীগঞ্জ প্রতিনিধি / ৩২৬ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
oppo_2

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় অবস্থিত উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা বিশিষ্ট্যে সংঘটিত বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসা পরিচালকসহ তিনজন আহত হয়েছেন।

ঘটনার বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত ২৬ ডিসেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে মাদ্রাসার একটি কক্ষে হঠাৎ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, বিস্ফোরণে মাদ্রাসার একটি কক্ষের দরজা ও জানালার অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়। আহতরা হলেন— মাদ্রাসা পরিচালক শেখ আল আমিন (৩২), তার সন্তান উমায়ের (১০) এবং আরিফ রহমান (২)। আহতদের প্রথমে স্থানীয় হাসনাবাদ আদ-দ্বীন হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মাদ্রাসাটিতে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রছাত্রী অধ্যয়ন করে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

তিনি জানান, ঘটনাস্থল থেকে রাসায়নিক দ্রব্যাদি, ৪টি ককটেল সদৃশ বস্তু, ১টি ল্যাপটপ এবং ২টি মনিটরের ডিভিআর জব্দ করা হয়েছে।
ঘটনার পর কাউন্টার টেররিজম ইউনিট (CTU), এন্টি টেররিজম ইউনিট (ATU) এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযানে সংশ্লিষ্ট শেখ আলামিনের স্ত্রী ১। আছিয়া (২৮) স্বামী -শেখ আলামিন, স্থায়ী ঠিকানা- সারুলিয়া বারইগাতী, পোঃ গাওলা বাজার, থানা – মোল্লারহাট, জেলা বাগেরহাট কে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ কালে আছিয়ার (২৮) দেওয়া তথ্য মতে, আছিয়ার বড় ভাইয়ের স্ত্রী ২। ইয়াসমিন আক্তার (৩০),স্বামী হারুনুর রশিদ, সাং- মাদ্রাসাঘাট, থানা- মোল্লারহাট,জেলা- বাগেরহাট কে হাসনাবাদ এলাকা হতে ৩।আসমানী খাতুন @ আসমা (৩৪) কে ২৭/১২/২০২৫ ইং তারিখ ঢাকার বাসাবো তার নিজ বাসা হতে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category