• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কেরানীগঞ্জে ডিউটিতে যাওয়ার পথে নারী কারারক্ষীর স্বর্ণালঙ্কার ছিনতাই

কেরানীগঞ্জ প্রতিনিধি / ৪৫৩ Time View
Update : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ডিউটিতে যাওয়ার সময় এক নারী কারারক্ষীর কাছ থেকে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী নারী কারারক্ষীর নাম সাথী আক্তার (৩০)। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কর্মরত।
ঘটনাটি ঘটে আজ বুধবার (৭ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ডিউটির উদ্দেশ্যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার স্টাফ কোয়াটার থেকে বের হয়ে শ্যামলী মানসিক হাসপাতালে আটক ভর্তিরত বন্দীর উপর ডিউটি করার উদ্দেশ্যে তিনি একটি সিএনজি অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথিমধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার মুজাহিদ নগর আন্ডারপাস স্থানে পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী সিএনজির গতিরোধ করে। এ সময় তারা ভয়ভীতি দেখিয়ে তার গলার স্বর্ণের চেইন (প্রায় ১ ভরি), কানের দুল, একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের সময় ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

ঘটনার পর নারী কারারক্ষী বিষয়টি কারাগার কর্তৃপক্ষকে অবহিত করেন এবং পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মোশাররফ হোসেন মিয়া জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা সহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
দিনের শুরুতেই দায়িত্ব পালন করতে যাওয়ার পথে এ ধরনের ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category