• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

পঞ্চগড়-১ আসনে এনসিপি ও জামায়াত সমর্থিত শাপলা কলির প্রার্থী সার্জিস আলমের বিরুদ্ধে প্রতীক বরাদ্দের পূর্বে নির্বাচনী প্রচারণার অভিযোগ

মওদুদ আহমেদ পঞ্চগড় প্রতিনিধি / ২৯৫ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

মওদুদ আহম্মেদ, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে প্রতীক বরাদ্দের আগেই পঞ্চগড়-১ আসনে এনসিপি ও জামায়াত সমর্থিত প্রার্থী সার্জিস আলমের বিরুদ্ধে পথসভা, আগাম নির্বাচনী ক্যাম্পেইন ও ফেসবুক প্রচারণার অভিযোগ উঠেছে। যা নির্বাচনী আচরণ বিধির প্রকাশ্য অবমাননা। এটা স্পষ্টভাবে পরিকল্পিত সুবিধা নেওয়ার চেষ্টা—আর কিছুই না বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই বেআইনি আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্ট আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ব্যারিস্টার নওফল জমির। এ ধরনের আগ্রাসী প্রচারণা পঞ্চগড়ের মানুষের ভোটাধিকারকে ঝুঁকির মধ্যে ফেলে এবং প্রতিদ্বন্দ্বিতাকে ইচ্ছাকৃতভাবে অসম ও একতরফা বলে অভিযোগ জানিয়েছেন তিনি।

পঞ্চগড়ের সাধারণ মানুষও প্রতিক বরাদ্দের পূর্বে নির্বাচনী প্রচারণের ব্যাপারটা একতরফা প্রচারণার অংশ হিসেবে দেখছেন। তাদের প্রশ্ন খুব সরল— যদি নিয়ম এক পক্ষের জন্য থাকে আর অন্য পক্ষের জন্য না-থাকে, তাহলে এটাকে নির্বাচন বলব নাকি প্রহসন?

নির্বাচন কমিশনের নীরবতা এই বেআইনি কর্মকাণ্ডকে আরও উৎসাহ দিচ্ছে। কমিশনের এখানেও দায় আছে, আর সেই দায় আড়ালে রাখার কোন সুযোগ নেই। এই বিষয়ে নির্বাচন কমিশন কে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category