• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সদরঘাটে ১৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকার সদরঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

র‌্যাব-১০ সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত “জিরো টলারেন্স” নীতির আলোকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (১২ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে সদরঘাট নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন লালকুঠি ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে প্রায় ৪২ হাজার টাকা মূল্যের ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মো: কামাল হোসেন (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১৫ হাজার ৭০০ টাকা নগদ অর্থ উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃতের পিতা আবুল হাসেম এবং তার বাড়ি ভোলা জেলার লালমোহন থানার ফুলবাগিচা এলাকায়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে সদরঘাট ও আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে তাকে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি উল্লেখ করে র‌্যাব জানায়, এটি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে র‌্যাব দৃঢ় প্রতিজ্ঞ এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তাপস কুমার কর্মকার, সহকারী পরিচালক (মিডিয়া), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এ তথ্য নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category