• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কিশোরগঞ্জ পাকুন্দিয়া পুলিশের চিরুনি অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

কিশোরগঞ্জ প্রতিনিধি: এনামুল ইসলাম / ১৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

মো:এনামুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা এলাকায় পরিচালিত এক চিরুনি অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। চলতি মাসের ২১ তারিখে থানাধীন নরপতি সাকিন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, উপ-পরিদর্শক (এসআই) সেলিম হোসাইন রকির নেতৃত্বে একটি বিশেষ টিম নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আনুমানিক ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ঘটনায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। সচেতন মহল বলছে, ধারাবাহিক অভিযান ও কঠোর নজরদারি বজায় থাকলে এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category