• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

করিমগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে গরুর মাংস বিতরণ, মানবিক দৃষ্টান্ত স্থাপন “সেবা” সংগঠনের

করিমগঞ্জ প্রতিনিধি: মোঃ আল ইমরান / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মোঃ আল ইমরান, করিমগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করেছে মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন “সেবা”। বৃহস্পতিবার (১৯ মার্চ) দর্গা ভিটা বাজার হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ১৪০টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৭০০ গ্রামেরও বেশি করে গরুর মাংস বিতরণ করা হয়। আসন্ন ঈদকে সামনে রেখে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবা সংগঠনের প্রধান সমন্বয়ক আল ইমরান, সভাপতি তোফায়েল আহমেদ দূরজয়, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ রায়হান, উপদেষ্টা মন্ডলীর সদস্য নুরুজ্জামান, সহ-সভাপতি তৌহিদ এবং অর্থ সম্পাদক ফারুক আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সেবা সংগঠনের সভাপতি তোফায়েল আহমেদ দূরজয় বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো।”

এ সময় উপস্থিত নোয়াবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন গাজী তিনি বলেন, “এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। ধনী-গরিব সবাই একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত।”
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের মাস্টার বলেন, “সমাজের তরুণদের এ ধরনের উদ্যোগ ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এবং একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

ঈদের আগে এ ধরনের সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এলাকাবাসীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category