নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) পুলিশের পৃথক দুই অভিযানে ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (দক্ষিণ) এর দুটি টিম কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
গত ২৩ এপ্রিল ২০২৬ বিকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ মোক্তার হোসেন (৫০) ও মোঃ সুমন (৩৮) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এছাড়া একই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে পৌনে ৮টার মধ্যে আরেকটি অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে মোঃ রুবেল হোসেন (৩৩) কে ১২০ পুড়িয়া হেরোইনসহ আটক করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা (নং-৬৬ ও ৬৭, তারিখ: ২৩ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।