• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

দক্ষিণ কেরাণীগঞ্জে র‍্যাব-১০ এর অভিযান: ৬৮ রাউন্ড গুলি’সহ আটক ৫

স্টাফ রিপোর্টার / ১৩২ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলি’সহ ৫ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

র‍্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাশকতা প্রতিরোধে র‍্যাব একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদকবিরোধী অভিযানে তারা নিয়মিত গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায়, গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে র‍্যাব-১০ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৬৮ (আটষট্টি) রাউন্ড গুলি’সহ ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
১. মোঃ আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০),
২. মোঃ সজিব (২৭),
৩. আশা আক্তার ঝর্ণা (২০),
৪. মোঃ অপু বেপারী ওরফে কুরবান (২৪),
৫. মোঃ খোকন (৫৬)।
তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

র‍্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব আরও জানায়, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত এবং “জিরো টলারেন্স” নীতিতে অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category