• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ১১৬ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১ মে ২০২৬) সকাল আনুমানিক ৭টায় বন্দর থানাধীন ফরাজিকান্দা এলাকার প্রধান ফিলিং স্টেশনের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ডিবির “খ” জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এসআই (নিঃ) শরীফুল হাসানসহ একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালায়।

অভিযানে নারী কনস্টেবলের সহায়তায় মোসাঃ খাদিজা আক্তার (২৮) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্লাস্টিকের বস্তায় রাখা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
গ্রেফতারকৃত খাদিজা আক্তারের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর (ঘোষবাগ জামালের গ্যারেজ) এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় গাঁজার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ আরও জানায়, খাদিজার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানা ও বন্দর থানায় মোট ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বন্দর থানায় নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category