• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান: জুয়াড়ি, দাঙ্গাবাজ, মাদকসেবী ও বাইক চুরির অভিযোগে ৬ জন গ্রেফতার

রাঙ্গামাটি প্রতিনিধি / ১৬০ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলা, চুরি, মাদকসেবন, দাঙ্গা সংগঠন ও বাইক চুরির অভিযোগে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল রিজার্ভ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, জুয়া খেলার অভিযোগে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মো. রফিক (৪০), মো. নুরুল আমিন (৩৮), আবু তাহের (৪৭) ও মো. খোরশেদ আলম (৫৫)।

এ ছাড়া মো. মানিক (৪৫) নামে একজনকে চুরি, মাদকসেবন ও দাঙ্গা সংগঠনের অভিযোগে এবং আরিফুল্লা আসিফ (২৪) নামে অপর একজনকে বাইক চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category