বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল রিজার্ভ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানায়, জুয়া খেলার অভিযোগে ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—মো. রফিক (৪০), মো. নুরুল আমিন (৩৮), আবু তাহের (৪৭) ও মো. খোরশেদ আলম (৫৫)।
এ ছাড়া মো. মানিক (৪৫) নামে একজনকে চুরি, মাদকসেবন ও দাঙ্গা সংগঠনের অভিযোগে এবং আরিফুল্লা আসিফ (২৪) নামে অপর একজনকে বাইক চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তী সময়ে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।